ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইসলামী ফাউন্ডেশনে ইমামদের সনদ বিতরণে প্রধান অতিথি এসপি- সরকার ওমর ফারুক 

mdnaimuzzamansharifkhan@gmail.com
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

ইসলামিক ফাউন্ডেশন খুলনার ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে বৃহস্পতিবার সকালে নিয়মিত ১২২০তম দলের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদ তুলে দেন খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা আরও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

তিনি বলেন, কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পুলিশ সদস্য অপরাধের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, খুলনা জেলা পুলিশ সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত খুলনা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রতিটি থানায় জনগণের সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি খুলনার উপপরিচালক কৃষিবিদ এ বি এম তবিবুর রহমান। এ সময় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আশা ইমাম প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।