ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন


আগস্ট ২০, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় তার প্রতিবেশীর ছেলে আল-আমিন পাটোয়ারীকে (৩০) মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে (৫৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। একই সাথে ছেলে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং বাবা ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শুরুর মাত্র ৭ কার্যদিবসের মধ্যে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, তাদের আজ দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমি এই রায়ে খুশি। দ্রুত এই রায় বাস্তবায়ন করা হোক। যাতে আর কোনো সন্তান তার বাবাকে না হারায়, আমার মতো আর কেউ যেন এতিম না হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালিব বলেন, মামলার রায়ে আমরা খুশি নই। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি, সেখানে ন্যায়বিচার পাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।