ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার


সেপ্টেম্বর ৫, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে থাকার ১০ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য জানিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২৫ মিটার দূর থেকে লুহাইতাও নামের ওই চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। প্রকল্প এলাকায় অব্যাহত রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান।

শনিবার নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গের ভেতর থেকে চীনা নাগরিক লুহাইতাওকে জীবিত উদ্ধার করেছে। সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি ঘটনায় সশস্ত্র পুলিশ বাহিনী নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ওই উদ্ধার অভিযান পরিচালনা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।