ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

বাবার মরদেহ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারপিট


আগস্ট ২৪, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর মরদেহ বাড়ির বারান্দায় রেখেই পৈতৃক সম্পত্তির জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুর নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে সোমবার সকালে তাদের বাবা আব্দুল খালেক মান (৯০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর তার মরদেহ বাড়ির বারান্দায় রাখা অবস্থায় জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারপিটে গড়ায়। এতে দুই ভাই ও তাদের স্ত্রীরাও আহত হন। আহত দুইভাই কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবার মরদেহ সামনে রেখেই দুই ভাইয়ের এমন ঘটনায় উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী উদ্যোগ গ্রহণ করে বৃদ্ধ খালেকের মরদেহ দাফন করেন।

স্থানীয়দের দাবি, পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণেই এ ঘটনার সূত্রপাত। বাবার দাফনের আগে জমিজমার হিসাব-নিকাশ ও ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে দুই ভাইকে নিয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক বিরোধ দ্রুত মীমাংসা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি রেকসোনা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।