ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসন হয়ে যাবে: ধর্ম প্রতিমন্ত্রী


আগস্ট ২৩, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মন্ত্রিসভায় যুক্ত করায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির বিষয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে নিরসন হয়ে যাবে। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্মীয় সংগঠনগুলোর আপত্তির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, তিনি গতকাল শনিবার জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মনির হোসাইন কাসেমীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন। নির্বাচনে যেমন কোনো একটি দলকে শতভাগ মানুষ ভোট দেন না, মানুষের পছন্দ-অপছন্দে ভিন্নতা থাকে, তেমনি যেকোনো পদে নতুন নিয়োগের ক্ষেত্রেও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি স্বাভাবিক বিষয়।

শামীম কায়সার লিংকন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আগে কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তাই ওলামা-মাশায়েখদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা যত বাড়বে, পারস্পরিক বোঝাপড়াও তত বাড়বে। কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দ্রুত নিরসন হয়ে যাবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, পুরো বিষয়টিকে তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন। অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না হলে কিংবা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। এর ফলে বিভ্রান্তিও তৈরি হতে পারে। ওলামায়ে কেরামের সঙ্গে গতকালের সাক্ষাতে তাদের কিছু জানার বিষয় ছিল। তিনি বিশ্বাস করেন, সেগুলোর সন্তোষজনক উত্তর দিতে পেরেছেন। একই সঙ্গে তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ও দেশের ধর্মীয় মূল্যবোধ পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্মের নেতাদের সঙ্গে নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়াকে নিজের দায়িত্ব মনে করেন তিনি।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছেই যাব এবং সরাসরি আলোচনা করব। এতে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।