ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সপরিবারে শিক্ষক হত্যা মামলা: তদন্তভার থানা থেকে ডিবিতে


আগস্ট ২৫, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যা মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে হত্যার কারণ নিয়ে নানা প্রশ্ন ও অধিকতর তদন্তের দাবির মধ্যে মামলার তদন্ত সংস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পুলিশ। মামলাটি আরও নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত এবং দ্রুত চার্জশিট দেয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মামলার আগের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি ডিবি কার্যালয়ে যান। সেখানে মামলার নথি ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলীর কাছে হস্তান্তর করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুরোনো ও নতুন তদন্ত কর্মকর্তা একসঙ্গে নগরীর মাছুয়াপাড়ার ঘটনাস্থলে যান। সেখানে আগের তদন্ত কর্মকর্তা নতুন তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলের বিভিন্ন বিষয় এবং এ পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী পৃতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী প্রাপ্তি ও ১২ বছরের ছেলে আয়ুষ চক্রবর্তী পিয়ম।

এ ঘটনায় রংপুরসহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।