ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই ১৮ হাজার আবেদন


সেপ্টেম্বর ২, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার আমানতকারী টাকা তুলতে আবেদন করেছেন। টাকার অংকে ১৩০০ কোটি টাকা। বুধবার বেলা ১২টার দিকে এসব তথ্য জানা গেছে।

এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।

আগামী সাত সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এজন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে এই আবেদন জমা দিতে হবে।

সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, শাখা পর্যায়ে জমা করা আবেদনগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধান কার্যালয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থ সংস্থান করে শাখায় পাঠালে সেখান থেকেই আমানতকারীদের টাকা বুঝিয়ে দেওয়া হবে।

আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) তুলতে পারবেন। অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।

এর আগে এক সেপ্টেম্বর থেকেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে এক সপ্তাহ সময় পেছানো হয়েছে বলে ব্যাংকটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ব্যাংকের নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীরা তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) তুলতে পারবেন। অর্জিত মুনাফার অর্থ পরবর্তীতে দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে আপাতত টাকা তুলতে পারবেন না।

অর্থ উত্তোলনের জন্য আবেদনে গ্রাহকের হিসাবে মোট জমা টাকার পরিমাণ, প্রত্যাশিত উত্তোলনের পরিমাণ এবং টাকা তোলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম সঙ্কটে পড়া পাঁচটি বেসরকারি ব্যাংক-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত হয় এই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।