ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত


আগস্ট ২৮, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবীশহর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালাক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল আলিম সাতক্ষীরার দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পতি মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে দে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবীশহর এলাকায় পৌছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা ব্রিজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।