ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল


আগস্ট ২৬, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গের নতুন রোগী এসেছে ১ হাজার ১৭১ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৭৩ জনের। আর হামের উপসর্গ রয়েছে ১ হাজার ৯৮ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৫১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জন। আর এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬৫১ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।