
অনলাইনভিত্তিক ব্যবসার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাট ফাঁকির প্রবণতা— এমন অভিযোগে রাজধানীর আলফা ই-শপ নামের একটি প্রতিষ্ঠানের দুই শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন কর (ভ্যাট), ঢাকা। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন বাণিজ্যিক দলিল জব্দ করে প্রাথমিক পর্যালোচনায় প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে বলে...