ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ইরান : ট্রাম্প


সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ইরান। নিজ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করার চেষ্টা করছেন না। ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি নতুন চুক্তি চাইছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাও নাকচ করে দিয়েছেন তিনি।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘এবিসির ভুয়া খবরের মতো আমি ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করার চেষ্টা করছি না। তারা যদি মূল্যহীন একটি চুক্তিতে স্বাক্ষর করে, তাতে আমার কিছু যায় আসে না।’

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ এবং তাদের অর্থনীতি সম্পূর্ণ পতনের ফলে আমাদের বর্তমান অবস্থান আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।’

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘ইরানের জনগণ কবে জেগে উঠে প্রতিরোধ করবে?’

সূত্র: আল জাজিরা/জিও নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।