

দক্ষিণ ভারতের একটি শহরে হালওয়া কেবল কোনও উৎসবের মিষ্টান্ন নয়, বরং তা এই শহরের সংস্কৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তামিলনাড়ুর তিরুনেলভেলি শহরটি সমগ্র ভারতে হালওয়ার শহর নামে পরিচিত। নরম, চকচকে ও গাওয়া ঘিয়ে ভরপুর গম থেকে তৈরি এই তিরুনেলভেলি হালওয়া শহরটির সবচেয়ে বড় রন্ধনশিল্পের প্রতীকে পরিণত হয়েছে। এমনকি তিরুনেলভেলির পৌরসভার মাস্টার প্ল্যানেও শহরটির স্মরণীয় স্থানীয় খাদ্যের তালিকায় হালওয়ার নাম...