

অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিবদের প্রাপ্য গ্রস পেনশনের ৭৫ শতাংশ এককালীন আনুতোষিক এবং সরকারি চাকরিজীবীদের মতো নিয়মিত উৎসব ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে বকেয়া আনুতোষিক ও উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট...