

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার গুদাম থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘর নামের এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...