

ওয়ানডেতে অভিষেক আর সেই ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব। মাত্র ১২৬ বলে ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন জর্ডান হারমান। তাতে নামের পাশে যোগ হয়েছে বিরল এক রেকর্ডও। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান করা সতীর্থ ম্যাথিউ ব্রিটজকের বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।
নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারমানের ব্যাটে দেখা গেছে চার-ছক্কার ঝড়। ১৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৭টি চার ও ৩টি ছক্কায়।...