

সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের কনটেন্ট দেখানোর ক্ষেত্রে অ্যালগরিদমের নিয়ন্ত্রণ কমাতে নতুন আইন আনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। দেশটির লেবার সরকার প্রস্তাবিত ‘ডিজিটাল ডিউটি অব কেয়ার’ আইনের আওতায় মেটা, গুগল, টিকটকসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যবহারকারীদের অ্যালগরিদম-নির্ভর ফিড বন্ধ করার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা দিতে চায়। যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস সোমবার (৭ সেপ্টেম্বর) ক্যানবেরায় এবং...