

একসময় আকাশপথে হাজার হাজার যাত্রী ও পণ্য বহন করেছে। এখন সেই বিশাল উড়োজাহাজটির ঠিকানা সমুদ্রের তলায়। রানওয়েতে নয়, জীবনের শেষ ‘অবতরণ’ হয়েছে এজিয়ান সাগরের বালুময় তলদেশে। অবসর নেওয়া একটি এয়ারবাস এ-৩০০-কে ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ডুবিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম সামুদ্রিক আবাসস্থল। একই সঙ্গে এটি এখন ডাইভিংপ্রেমীদের জন্যও হয়ে উঠেছে ব্যতিক্রমী আকর্ষণ।
২০১৬ সালে তুরস্কের আয়দিন প্রদেশের পর্যটন শহর...