

দীর্ঘ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড (আইওসিই) ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে রাশিয়ার সিরিয়াসে।
বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে দলটি নির্বাচন করা হয়েছে। সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ...