

তিন বছর পর আবারও সেরা করদাতা সম্মাননা দিতে যাচ্ছে সরকার। তবে এবার শুধু সর্বোচ্চ আয়কর পরিশোধ করলেই এ স্বীকৃতি মিলবে না। কর ফাঁকি, মানি লন্ডারিং, দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা কিংবা ব্যাংকঋণ খেলাপি থাকলে সেরা করদাতার তালিকা থেকে বাদ পড়তে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ‘সেরা করদাতা সম্মাননা প্রদান নীতিমালা, ২০২৬’ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।...