

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল নিয়ে আলোচনার সময় ব্যক্তিগত উদাহরণ টেনে সংসদে রসিকতা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তালাকের আইনি প্রক্রিয়া বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুযায়ী আমি ৩ তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’
রবিবার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি...