

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের পৃথক অভিযানে আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আসামির সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) বিকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ...