

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও আর্চারি ফেডারেশনের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মেয়েদের স্বল্প ও দীর্ঘমেয়াদে আর্চারি প্রশিক্ষণ নিয়ে সোমবার বিকালে একটি সমঝোতা স্মারক সই করেছে।
ধানমন্ডির শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই সমঝোতা স্মারকে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা ও আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ...