

একটি প্ল্যাটফর্মের কপিরাইট ব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের স্বত্ব নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হলেও, অনেক সময় এই ব্যবস্থার শিকার হতে হয় তাদের নিজেদেরই। সম্প্রতি মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তেমনই বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। প্ল্যাটফর্মটির কপিরাইট অভিযোগ ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে পরে তা পুনরুদ্ধারের বিনিময়ে অর্থ...