ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে


আগস্ট ২৩, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ম্যাকাই টেস্টের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত দেখে বাংলাদেশ। সেই চাপ সামলে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

রোববার (২৩ আগস্ট) গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাকিরাও ছিলেন আসা-যাওয়ার মাঝে। তাতেই চোখ রাঙাচ্ছে ইনিংসে হারের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে সফরকারীরা এখনও ৭৩ রান পিছিয়ে।

বাংলাদেশের হয়ে ৩১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহমান, তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। নাথান লায়ন ফিরিয়েছেন টাইগার দলনেতা শান্তকে।

এর আগে, টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।