ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ইমোজি ব্যবহারের ইসলামী বিধান


আগস্ট ২৯, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশের জন্য ইমোজি ব্যবহার করা হয়। ভার্চুয়াল জীবনের সঙ্গে ইমোজি এতটাই জড়িয়ে পড়েছে, এগুলো ছাড়া কথোপকথন এখন অসম্পূর্ণ মনে হয়। একটি ছোট্ট ইমোজি হাসি, কান্না, রাগ সব রকম অনুভূতিই প্রকাশ করে দিতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে ৩ হাজার ৭৯০টির বেশি ইমোজি রয়েছে।

যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বার্তায় ইমোজি ব্যবহার করেন, তাদের বার্তাকে অন্যরা বেশি আন্তরিক বলে মনে করেন। ফলে সম্পর্কের ঘনিষ্ঠতা, পারস্পরিক পছন্দ এবং সন্তুষ্টিও তুলনামূলক বেশি হয়। অর্থাৎ একটি ছোট্ট ইমোজি অনেক সময় সম্পর্কের আন্তরিকতা বাড়িয়ে তুলতে পারে।

এসব ইমোজিতে ফল-ফুল, হাসি-মুখ বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়। ইমোজি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ বিধান হলো, মানুষ বা প্রাণীর স্পষ্ট আকৃতি বুঝা যায় এমন ইমোজি ব্যবহার থেকে বিরত থাকা উচিত। ফেকাহবিদদের মতে, প্রাণীর আকৃতি বুঝা যায় এমন ইমোজি ব্যবহার করা জায়েজ নয়। তবে প্রকৃত মুখের কোনো বৈশিষ্ট্য নেই, যেমন চোখ, মুখ, নাক, মাথা ও কান নেই, এমন ইমোজি নিষিদ্ধ ছবির আওতাভুক্ত হবে না।

প্রাণীর আকৃতি আছে, এমন ইমোজির ক্ষেত্রে ফকিহরা বলেন, ছবিযুক্ত ইমোজি ব্যবহার জায়েজ হবে না। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে।’ (বুখারি, হাদিস : ২২২৫, ৫৯৬৩)

অর্থাৎ, জীব-জন্তুর সাদৃশ্য নয় এমন ইমোজি, যেমন, ফুল, ফল, গাছ, ব্যাট, বল ইত্যাদি ব্যবহার বৈধ। আর জীব জন্তুর চেহারা সাদৃশ্য ইমোজি ব্যবহার জায়েজ নয়।

সূত্র : ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে বানুরী টাউন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।