

দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বর্তমানের ১৫ লাখ মেট্রিক টন থেকে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘প্রকল্পটির অর্থায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের...