

রাজধানীর উত্তরায় একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে হোটেলটির ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা...