

উত্তর কোরিয়া নতুন একটি দু’তলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এটিকে ‘গভীর উদ্বেগের’ কারণ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থাপনাটি উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের অংশ। এতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজ...