

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলায় এবং তারেক চৌকিদার নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে।
তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। ...