
এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ যেখানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া, সেখানে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরাত। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই প্রথমবারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে যাওয়ার সুযোগ তৈরি হবে আমিরাতের সামনে। ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। সম্প্রচার করবে টি স্পোর্টস।
নারী এশিয়া কাপের অন্যতম নবীন দল সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালে প্রথমবার এই...