ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষায় নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য


আগস্ট ১৮, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ইংরেজি ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সুশৃঙ্খল পরিবেশে ও সুশিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান হতে ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশসহ ৪১ জন জিপিএ ৫.০০ (A+) অর্জন করে। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থী আরজা রায়তা জামান মোট ১২৫০ এর মধ্যে ১২০৯ নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান ও প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ কমান্ডার মোঃ মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন। এই অসামান্য অর্জনে নৌবাহিনী প্রধান এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।