
ঢাকার আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুই আসামিকে কারাগারে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের শুনানি নিয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু...