

নদীর ওপারেই দেশের অন্যতম বড় তাপবিদ্যুৎকেন্দ্র। ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার সেই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। অথচ কেন্দ্রটির একেবারে পাশের জনপদেই বিদ্যুতের নিশ্চয়তা নেই। সন্ধ্যা নামলেই অনেক ঘরে জ্বলে সৌর প্যানেলের আলো।
বাগেরহাটের রামপাল ও চালনার সীমান্তবর্তী পশুর নদের পাড়ে কৈগরদাসকাঠি চরের পরিবারগুলোর জীবন-জীবিকায় এখন সৌরশক্তি হয়ে উঠেছে...