

কারাগারের চার দেয়ালের ভেতর দিন কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের। বাইরে তার মুক্তির দাবিতে চলছে লড়াই। তবে তার জীবন নিয়ে বাড়ছে উদ্বেগও। এবার সরাসরি আশঙ্কার কথা জানিয়েছেন ইমরানের বোন আলিমা খান। তার দাবি, কারাগারেই ইমরানকে হত্যা করা হতে পারে।
মঙ্গলবার ‘এ কারেন্ট অ্যাফেয়ার’-কে দেওয়া সাক্ষাৎকারে আলিমা বলেন, ইমরানের জীবন এখন গুরুতর ঝুঁকিতে। তাকে রক্ষায়...