ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মৎস্যচাষীর


আগস্ট ২০, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।

নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন জানান, সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে রফিকুল ইসলামের মরদেহ বাড়ির উঠানে নিয়ে আসেন। খবর পেয়ে নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন কালিগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি অপমৃত্যু হিসেবে অবহিত করেন।

কালিগঞ্জ থানার আইনানুগ প্রক্রিয়া শেষে ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।