

রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি মানেই নতুন কোনও ফ্যাশন মুহূর্ত। কখনো নাটকীয় সিলুয়েট, কখনও চিরন্তন ক্লাসিক, আবার কখনও একেবারেই ব্যতিক্রমী স্টাইলিং। প্রতিবারই নিজের লুক দিয়ে আলোচনায় থাকেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম হলো না। এলভিএমএইচ প্রাইজের জমকালো আয়োজনে কালো-সাদা ডিওর গাউনে দেখা গেল প্রিয়াঙ্কাকে। পরিমিত আভিজাত্য, নাটকীয় ড্রেপ এবং আধুনিক নকশার মিশেলে তার এই লুক নজর কাড়ল ফ্যাশন...