

কনটেইনারে কোনো পণ্য না থাকলেও কাগজপত্রে প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকার পণ্য রফতানি দেখানোর অভিযোগ উঠেছে। ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেডের এমন পাঁচটি সন্দেহজনক রপ্তানি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
এনবিআর বলছে, পাঁচটি চালানে মোট ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি বা প্রায় ১২১ টন পণ্য রফতানি দেখানো হয়। এসব...