

সারাদিনের কাজের ব্যস্ততা শেষে বাড়ি ফিরেও যদি মনটা শান্ত না হয়, তাহলে ঘরের একটি ছোট কোণকেই বানিয়ে নিতে পারেন নিজের জন্য নিরিবিলি আশ্রয়। আলাদা ঘর বা বড় বাজেটের প্রয়োজন নেই। সঠিক আসবাব, নরম আলো আর কিছুটা সবুজের ছোঁয়াতেই তৈরি করা যায় এমন একটি জায়গা, যেখানে কয়েক মিনিট বসেই দিনের ক্লান্তি ঝেড়ে ফেলা সম্ভব।
প্রথমেই বেছে নিন সঠিক জায়গা
ঘরের এমন একটি কোণ বেছে নিন, যেখানে মানুষের যাতায়াত তুলনামূলক কম।...