

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়া বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে বিদিশার জামিনের...