ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত


আগস্ট ২৬, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি এবং তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী। সোহেল নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে মোটরসাইকেলে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামের উদ্দেশে রওনা দেন সোহেল কাজী। পথে বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান সোহেল। এ সময় মোটরসাইকেলসহ তারা সড়কে পড়ে গেলে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হন। গুরুতর আহত হন সেনাসদস্য সোহেল কাজী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত তুলির বাবা আব্দুস সাত্তার বুলু বলেন, সকালে আমার মেয়ে ও জামাই বাড়ি থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে রোগী দেখতে গিয়েছিল। এরপর সকাল সাড়ে ১১টার দিকে খবর পাই, আমার মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে দুপুর দেড়টার দিকে আমার জামাইও মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।