

ডেভেলপারদের জন্য উইন্ডোজ ১১-এর অভিজ্ঞতাকে আরও সহজ, ঝামেলাহীন ও কোডিং উপযোগী করতে ‘প্রজেক্ট জেনিথ’ নামে নতুন সেবা চালু করেছে মাইক্রোসফট। গত ৪ সেপ্টেম্বর ঘোষিত এই প্রজেক্টকে প্রতিষ্ঠানটি বলছে ‘রেডি-টু-কোড’ ও ‘ডিসট্র্যাকশন-ফ্রি’ উইন্ডোজ অভিজ্ঞতা।
নতুন এই ব্যবস্থার ফলে কম্পিউটার চালুর পর ডেভেলপমেন্টের প্রয়োজনীয় টুল ও সেটিংস আলাদাভাবে কনফিগার করতে দীর্ঘ সময় ব্যয়...