

দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে স্থানীয় সময় সকাল ১১টায় ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক। এরপর বিকাল ৩টায় ৮১তম সাধারণ...