

তফশিল ঘোষণা না হলেও রাজধানী ঢাকার দুইটি সিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বড় দলগুলো। এরই মধ্যে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অন্যতম মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা জোটগতভাবে নির্বাচন করবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।
যদিও একাধিক মনেনায়ন-প্রত্যাশী থাকায় এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি ক্ষমতাসীন বিএনপি। দলটির সূত্র...