

রাজধানী ঢাকায় স্বল্পমূল্যে নিরাপদ সুপেয় পানি সরবরাহের সব মডেল ‘ওয়াটার এটিএম’ এবার সম্প্রসারিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। একইসঙ্গে পরিবেশ সুরক্ষা ও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ রূপকল্প বাস্তবায়নে দেশের প্রতিটি ওয়াটার এটিএম বুথ প্রাঙ্গণে বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ড্রিংকওয়েল।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে...