

কাতার প্রবাসী সিফাত উল্লাহকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার প্রধান আসামিসহ দুজনকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। সিফাত ত্রিভূজ প্রেমের বলি হয়েছেন বলে তথ্য পেয়েছে র্যাব।
গ্রেফতার প্রধান আসামি হলেন আল আমিন হোসেন জয় (২৭); অপরজন সাজিদুল ইসলাম সাজিদ (২৪)। রবিবার দিবাগত রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী...