ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণাঞ্চলে ১৭৯ মেগাওয়াট লোডশেডিং সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি খুলনায়


সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণাঞ্চলে ১৭৯ মেগাওয়াট লোডশেডিং সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি খুলনায়খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুতের ঘাটতি অব্যাহত রয়েছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) আওতাধীন এলাকায় সর্বমোট ১৭৯ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ওজোপাডিকো সূত্রে জানা গেছে, চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। খুলনা অঞ্চলে ৫৭৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৪৫০ মেগাওয়াট। ফলে এই অঞ্চলে ঘাটতি বা লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ মেগাওয়াটে। এছাড়া বরিশাল অঞ্চলে ১৮২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ১২৬ মেগাওয়াট। ঘাটতির পরিমাণ ৫৬ মেগাওয়াট।

ওজোপাডিকোর আওতাধীন এলাকাগুলোতে মোট ৭৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ৫৭৬ মেগাওয়াট। ফলে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭৯ মেগাওয়াট।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি লোডশেডিংয়ের মুখে পড়েছে খুলনা জেলা। এখানে একাই ৪৮ মেগাওয়াট লোডশেডিং দিতে হচ্ছে। এছাড়া বরিশালে ২৮ মেগাওয়াট এবং কুষ্টিয়ায় ২২ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে।

অন্যান্য জেলার মধ্যে রাজবাড়ীতে ১৪, ঝিনাইদহে ৯, মাগুরায় ৮, পটুয়াখালীতে ৭, ফরিদপুর ও বাগেরহাটে ৬ মেগাওয়াট করে, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় ৫ মেগাওয়াট করে, শরীয়তপুর ও ভোলায় ৩ মেগাওয়াট করে, চুয়াডাঙ্গা ও বোরহানউদ্দিনে ২ মেগাওয়াট করে এবং চরফ্যাশনে ১ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।