

ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবন ধসে অন্তত সাতজন নিহত হওয়ার পর শহরের ভবন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত তিন বছরে দিল্লিতে ভবন ধস-সংক্রান্ত ১ হাজার ১৩৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসনের বাড়তি চাপ এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবন...