

ফেনীর নুসরাত হত্যা মামলার মতো নিজেও মিডিয়া ট্রায়ালের শিকার বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামির ডকে দাঁড়িয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন একক বেঞ্চে তিনি এ অভিযোগ করেন। এদিন জিয়াউলের বিরুদ্ধে ১১ নম্বর...