

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগে গ্রেফতার দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস...