ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নবগঙ্গায় নৌকাডুবির তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ৩, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবির তিন দিন পর হেলাল শেখ (৪৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন।

নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় তাদের নৌকাটি একটি নোঙর করা ফেরির সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি ডুবে গেলে তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। মঙ্গলবার খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও হেলালের কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর তিন দিন পর বৃহস্পতিবার সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় হেলালের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেলালের বলে শনাক্ত করেন।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, স্বজনরা মরদেহটি হেলাল শেখের বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।